নির্বাহী পরিচালকের দৃষ্টিভঙ্গি
মহামহিম দয়াল অসীম সৃষ্টিকর্তার নামে…
সভ্যতার চরম উৎকর্ষতার ক্রান্তিলগ্নে মানুষ তার কৌতূহলী মনের সীমাহীন আবেগ আর স্বপ্নকে পুঁজি করে হিমালয়ের উচ্চতা ডিঙিয়ে, আকাশের সীমা পেরিয়ে, সাগর-মহাসাগরের গভীরে গিয়ে, গৌরবদীপ্ত পদচারনায় মুখরিত। চতুর্দিকে মানব সভ্যতার জয়জয়কার। মানুষ তার মেধা, দক্ষতা, যোগ্যতার স্বাক্ষর রেখে অজানাকে জানছে, অচেনাকে চিনছে, আঁধারে আলোর সন্ধানে উদগ্রীব। প্রতিযোগিতার মহোৎসবে ব্যস্ততার হাতছানি সর্বত্র। সময় অপচয়ের মত বিলাসীতা করার দুঃসাহস কেউ দেখাবেনা নিশ্চয়। মানুষের জীবনতো সময়ের সমষ্টি। সময়কে যারা যথাযথ মূল্যায়ন করে পৃথিবী তাদের মনে রাখে, বাকিরা কালের গর্ভে বিলীন হয়ে যায় নিঃশব্দে। তুমি কি জানো? কত কৌতূহলী নিষ্পাপ চোখ তোমাকে দেখছে? কত উন্মত্ত কান তোমার কথাগুলো শুনছে? কত কৌতূহলী মন তোমায় নিয়ে ভাবছে? তাদের সারল্যভরা হৃদয় তোমাকে অনুসরণ করছে। তাই তুমি তোমাকে এমন ভাবে তৈরি কর যাতে লজ্জায় অপমান-ঘৃণায় বর্ণচোরার মত বেঁচে থাকতে না হয়। তোমার অনুসন্ধিৎসু প্রাণকে সাধনার কারাগারে বন্দি কর, বইয়ের শুকনো পাতার উপর চোখ আনন্দ খুঁজে নাও, দেখবে নিজের অজান্তে হয়ে উঠছ সেই সব সফল মানুষদের একজন, যাদের মত তুমি হতে চাইতে! এর জন্য নিখুঁত প্রস্তুতি নাও। মনে রাখবে- তুমি প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছ অর্থাৎ ব্যর্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছ।
এগুলোর বাস্তব প্রয়োগ ঘটাতে নিরন্তর প্রচেষ্টার এতটুকু ঘাটতি নেই। গাইড থেকে প্রশ্ন দিয়ে পরীক্ষা, কখনোই না, প্রশ্নই উঠে না। সাথে কেয়ার-যত্ন ও পরিচর্যায় আপোষহীন। তাইতো মেধাবীদের মিলনমেলায় পরিণত হয়েছে। মেধাবীদের সাথে প্রতিযোগিতা কর, আত্মবিশ্বাস বাড়বে। তোমার স্বপ্নজয়ের স্বপ্নিল প্রতিটি পদক্ষেপে প্রোগ্রেস কোচিং হবে কাঙ্ক্ষিত স্বপ্নসারথি।
‘পরিবর্তনের প্রয়াসে স্বপ্নময় অভিযাত্রায় প্রোগ্রেস কোচিং চলতে চায় তোমাদের নিয়ে। আশা করি সেই স্বপ্নময় অভিযাত্রায় তোমরাই হবে অভিযাত্রী, সম্ভাবনার আলোয় ডিঙাবে নিকষ কালো রাত্রি। শুধু স্বপ্ন দেখিয়ে আমরা থমকে যাবো, কখনোই না। আমরা চলবো অসীম সাহস, দৃঢ়তা, আন্তরিকতা, একাগ্রতা এবং দীপ্ত কঠিন মনোবল নিয়ে। তুমিও তোমার অস্থির তারুণ্যভরা মনকে খানিকটা স্থির করো, ভাবো, দেখো, বিবেচনা করো আমরা কতটুকু আন্তরিক, যত্নবান এবং প্রতিশ্রুতিশীল। তোমার জন্য সার্বক্ষণিক খোলা প্রোগ্রেস শিক্ষা পরিবারের স্বাপ্নিক দুয়ার।
“বড় হতে হবে অনেক বড়, অপার বিশ্বাসে গড় স্বপ্নসাধ জীবনযুদ্ধে মিলবে তবে
মো: রবিউল ইসলাম
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
প্রোগ্রেস শিক্ষা পরিবার
নোটিশ
